Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ফিফার প্রচারণায় বাংলাদেশের ‘যাদুর শহর’!

ব্যান্ড ‘চিরকুট’ ও ফিফার অফিশিয়াল লোগো | ছবি: ফেসবুক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’এর ‘যাদুর শহর’ গানে একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়েছে। যা বিশ্ববাসী দেখেছে।

১৪ সেপ্টেম্বর, শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২৪টি দেশ। ফুটসাল বিশ্বকাপ উপলক্ষ্যেই একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা। যেখানে তারা ব্যবহার করেছে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় ‘যাদুর শহর’ গানটি। সেই ভিডিও শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশন প্রকাশ করেছে। যেখানে তারা লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’

ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন ‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি। নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লেগেছে।’

ফিফার অফিসিয়াল পেজে বাংলাদেশের একটি ব্যান্ডের গানের ভিডিও দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। একইসঙ্গে বাংলা ক্যাপশন ব্যবহার করায় ফিফার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও কেউ লিখেছেন, এটি এআই দিয়ে তৈরি করা পোস্ট। যে দেশের যেই গানটি ট্রেন্ডে রয়েছে, ভিডিওতে সেই গানটিই বেজে উঠবে। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, বাংলায় এই ক্যাপশন সকলে বুঝবে তো?

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share