Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

প্রাক্তন ও বর্তমান স্ত্রীকে নিয়ে ডিনার ডেটে আরবাজ!

আরবাজ খান, শুরা খান ও মালাইকা অরোরা (বাম থেকে) । ছবি: হিন্দুস্তান টাইমস

ছেলের জন্য আবারো একত্র হলেন বলিউডের আরবাজ খান ও মালাইকা অরোরা। এক ছাদের তলায় নৈশভোজের এক আয়োজনে শামিল ছিলেন তারা। এই আয়োজনে আরবাজের সাথে ছিলেন তার বর্তমান স্ত্রী শুরা খান।

মূলত বন্ধুদের নিয়ে পডকাস্ট শো শুরু করেছে আরবাজ-মালাইকা পুত্র আরহান। নতুন শো শুরু হওয়ার ব্যাপারটি উদযাপন করতেই ছিল এই দাওয়াত। ছেলের কথা মেনে ২৯ মার্চ রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরায় নৈশভোজ সেরেছেন আরবাজ- শুরা-মালাইকা।

তবে কেবল যে তারা তিনজনই ছিলেন তা নয়, আরহানের খুশিতে শামিল ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মালাইকার মা জয়েস, মালাইকার বোন অমৃতা অরোরাও। সালমান খানও ভাইপো আরহানকে উৎসাহিত করেছেন বলে জানা গেছে।

গেলো সপ্তাহেই সামনে এসেছে আরহানের পডকাস্ট ‘দম বিরিয়ানি’র টিজার। সেখানে দেখা মিলেছে তার সেলেব পরিবারের সকল সদস্যের।

প্রসঙ্গত, ২০১৬ সালে বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। ১৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার পর আরবাজ ২০২৩ সালের ২৪ ডিসেম্বর নতুন করে সংসার শুরু করেছেন শুরা খানের সাথে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share