Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

প্রথম দিনে কত আয় করলো অমিতাভ-রজনীকান্তের সিনেমা?

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও বলিউড বিগ বি অমিতাভ বচ্চন | ছবি: বলিউড রিভিউজ

১০ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও বলিউড বিগ বি অভিনীত ‘ভেট্টিয়ান’। আর মুক্তি পেয়েই মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ছবিটি।

বলিউড মুভি রিভিউজের তথ্যমতে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় সাড়ে ৬৮ কোটি রুপি। যার ভেতর শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৩৭ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৩১ কোটি রুপি।

এই তালিকার শীর্ষে রয়েছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি আয় করেছিল ১০৪ কোটি রুপি।

উল্লেখ্য, রজনীকান্ত ছাড়াও অ্যাকশন-ড্রামা ঘরানার ‘ভেট্টিয়ান’ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ প্রমুখ। টি. জে. জ্ঞানভেল পরিচালিত এবং সুভাষ করন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পাকিস্তানি পাত্রকে বাগদান করা বিষয়ে নাজনীন নীহা যা বললেন

নাজনীন নীহার বাগদান দেশের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা কে নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এই…
নাজনীন নীহা

জয়ের আনন্দে তারকারা, ব্রাজিলপ্রেমে সরব শোবিজ

ব্রাজিল জয়ে শোবিজে উৎসব ফুটবল মাঠে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে যেন এক উৎসবের আবহ। দেশের…
ব্রাজিলপ্রেমে সরব শোবিজ

‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে রেকর্ড গড়ল ‘মাইকেল’

‘মাইকেল’-এর রেকর্ড প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে…
‘ওপেনহেইমার’কে ছাড়াল ‘মাইকেল’

‘মেঘ’ ঘিরে বিতর্ক, সমালোচনার মুখে কোক স্টুডিও বাংলা

‘মেঘ’ নিয়ে সমালোচনার ঝড় এক মাসের ব্যবধানে প্রকাশিত হলো কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’।…
কোক স্টুডিওর মেঘ গান বিতর্কে
0
Share