Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১৫, ২০২৬

প্রথমবার অস্ট্রেলিয়ায় ‌‘জলের গান’

‘জলের গান’ দল একসাথে | ছবি: ফেসবুক

প্রথমবারের মত সিডনি প্রবাসী বাঙালীদের গান শোনাবেন জনপ্রিয় গানের দল ‘জলের গান’। ৬ জুলাই সিডনির হার্স্টভিলের মারানা অডিটরিয়ামে আয়োজিত গানের উৎসবে গাইবে দলটি।

৩ জুলাই, বুধবার সিডনি পৌঁছেছে ‘জলের গান’। অস্ট্রেলিয়ায় প্রথমবার গানের উৎসবে যোগ দেওয়া নিয়ে দলের প্রধান রাহুল আনন্দ জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের গান শোনাতে পারার আনন্দ একদিকে, আরেকদিকে তাদের আতিথেয়তায় মনে হচ্ছে আমরা বেড়াতে এসেছি, এমনই সমাদর পাচ্ছি। অন্তত গান শুনিয়ে তাদের কিছু খুশি করে যেতে পারার আশা রাখছি। সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে আসার।’

উল্লেখ্য, এবার টানা পঞ্চমবারের মতো গানের এই উৎসবের আয়োজন করছে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট। ‘জলের গান’ ছাড়াও আগামী শুক্রবার (৬ জুলাই) সিডনির মঞ্চ মাতাবেন ‘নেমেসিস’ ব্যান্ড!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share