Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

পূজা চেরির জীবন বাঁচিয়েছিলেন আদৃত!

পূজা চেরি ও আদৃত রায় | ছবি: ফেসবুক

নতুন বিয়ে করে আলোচনায় রয়েছেন ভারতীয় টিভি সিরিয়াল ‘মিঠাই’ খ্যাত অভিনেতা আদৃত রায়। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তার একটি পুরনো ভিডিও। যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে তার ‘নূরজাহান’ সিনেমার নায়িকা পূজা চেরিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি।  

নতুন বিয়ে করে আলোচনায় রয়েছেন ভারতীয় টিভি সিরিয়াল ‘মিঠাই’ খ্যাত অভিনেতা আদৃত রায়। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তার একটি পুরনো ভিডিও। যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে তার ‘নূরজাহান’ সিনেমার নায়িকা পূজা চেরিকে মৃ’ত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি।  

ছোটপর্দায় কাজ করে জনপ্রিয়তা পেলেও এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল পূজা চেরির বিপরীতে ২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমা দিয়ে।

সঙ্গীতবাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘নূরজাহান’-এর শুটিংকালের ভয়ানক এক ঘটনার স্মৃতিচারণ করেন আদৃত। কথা প্রসঙ্গেই অভিনেতা বলেন, ‘‘নূরজাহান’ আমার ছবি, যেই ছবির শুটিংয়ের এমন কোনো ঘটনা নেই, যেটা আমি ভুলে গেছি। আমরা মুর্শিদাবাদে শুটিং করছিলাম, একটা দৃশ্যে ‘জাহান’ মানে পূজা পানিতে ঝাঁপ দেয়। আর সে সময় আমিই তাকে গিয়ে বাঁচাই। যদিও দৃশ্যটা আসলে ছিল নায়িকা নায়ককে বাঁচাবে।’

অভিনেতা আরও যোগ করেন, ‘পূজা একদমই সাঁতার জানে না। শুটিংয়ের একটি দৃশ্য ছিল, পানিতে লাফিয়ে পড়ার পরে আমার ডায়লগ থাকবে ‘বাঁচাও, বাঁচাও’। কিন্তু পূজা পানিতে ঝাঁপ দেওয়ার পরে সে নিজেই বাঁচাও বলে চিৎকার করছিল। এমন অবস্থা দেখে আমি পরিচালককে জিজ্ঞেস করি, ও কেন আমার ডায়লগ বলছে? তখন পরিচালক অভিমন্যু দা আমাকে বলে, ও সত্যিই ডুবে যাচ্ছে। ওকে বাঁচা। তখনই আমি ওকে পানি থেকে উদ্ধার করে নিয়ে আসি। এই ঘটনা আমার এখনও মনে রয়েছে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share