Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

নার্গিস ফাখরিকে অভিনয় শেখার পরামর্শ

নার্গিস ফাখরি | ছবি: গুগল

যদিও এটি পুরানো একটি সাক্ষাৎকারের অংশ, তবুও নেটপাড়া মানেই নতুন আর পুরানোর একসাথে দৌড়ে চলা। সম্প্রতি জুহি চাওলার একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়াতে। যেখানে তিনি নার্গিস ফাখরিকে অভিনয় শিখতে কোচিং ক্লাসের পরামর্শ দিচ্ছেন।

‘রকস্টার’ তারকা নার্গিস প্রবাসী ভারতীয় বলেই হয়তো হিন্দিতে খুব বেশি পারদর্শী নন। আর ভাষাই যেখানে বাধা- সেখানে ভাষা নির্ভর অভিনয় হলে তো গড়বড় মনে হবেই। একারণেই অনেকের মতই জুহি চাওলার কাছে নার্গিসের অভিনয় খুব বেশি জমে উঠেনি।

নার্গিস ফাখরি ও জুহি চাওলা (বাম থেকে) । ছবি: গুগল

তাকে যখন প্রশ্ন করা হয় কোন নায়িকার অভিনয় কোচিং দরকার, তিনি অকপটে বলেন নার্গিস ফাখরির কথা। আবার কার মাঝে নিজের ছায়া খুঁজে পান সে উত্তরে বলেন আনুশকা শর্মার কথা। ‍

ওদিকে নার্গিস ফাখরিকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি হেসে উড়িয়ে দেন বরাবরের মতন।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এ অভিনেত্রী বাংলাদেশের একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন ২০২২ সালে। তার সঙ্গে মডেল ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল আসিফ আজিম। গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা ও শামীম হাসান। ‘মনেরই খবর’ শিরোনামে গানটির কথা লেখার পাশাপাশি এর সুর ও সঙ্গীত করেছেন কৌশিক হোসেন তাপস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share