Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

নতুন মুখের ‘‌দেনা পাওনা’

‘দেনা পাওনা’ ধারাবাহিকের অভিনয়শিল্পীরা । ছবি: সংগৃহীত

আসছে দীপ্ত টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’। ধারাবাহিকটিতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীর পাশাপাশি গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে নতুন মুখদের। নতুন মুখের সন্ধানে এর আগেই দীপ্ত টেলিভিশন ঘোষণা দিয়েছিল অডিশনের। চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকার অডিশন থেকে পাওয়া চূড়ান্ত অভিনয়শিল্পীরা অভিনয়-কর্মশালার পর ইতিমধ্যে শুটিং শুরু করেছেন। এ বিষয়ে ধারাবাহিকটির পরিচালক গোলাম মুক্তাদির বলেন, অভিনয় একটি দক্ষতা। নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের ধারাবাহিকে আসা নতুন মুখেরা প্রায় সবাই থিয়েটারের সাথে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে। এখন ক্যামেরার সাথে তাদের বন্ধুত্ব করিয়ে ফেলাটাই আমাদের কাজ!

উল্লেখ্য যে, তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহদাত হোসেনের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের সাথে ‘দেনা পাওনা’ ধারাবাহিকে যুক্ত হয়েছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেনসহ আরও কিছু নতুন মুখ।

দীপ্ত টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম এজাজ উদ্দীন আহমেদ শান্ত জানান, দীপ্ত টেলিভিশন প্রথম থেকেই নতুন শিল্পীদের সুযোগ দিয়ে আসছে। ইন্ডাস্ট্রি যখন তারকার পেছনে ছুটেছে দীপ্ত টেলিভিশন তখন আনকোরা শিল্পীদের দিয়ে নির্মাণ করেছে পালকী, অপরাজিতা, খুঁজে ফিরি তাকে, মান অভিমান, মাশরাফি জুনিয়রের মতো দীর্ঘ ও সফল ধারাবাহিক। একই রকমভাবে দেনা পাওনাতেও দীপ্ত টেলিভিশন সুযোগ দিয়েছে নতুনদের। এবারে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহীতে দীপ্ত টিভির অডিশনকে বিস্তৃত করা হয়েছে। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য প্রধান শহরেও দীপ্ত টেলিভিশন অডিশন নিয়ে পৌঁছাবে। আমরা সারা দেশের অভিনয় প্রতিভাকে একত্রিত করতে চাই।

দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফ্লোরে নিয়মিত শুটিং চলছে ‘দেনা পাওনা’র। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় নির্মিত এ দীর্ঘ ধারাবাহিকে দেখা যাবে বর্তমান সময়ের যৌতুকের ছদ্ম রূপ। একই সাথে তারুণ্যের প্রেম ও অর্থের অনর্থ এর মূল উপজীব্য। দীর্ঘ ধারাবাহিকটির চিত্রনাট্য করছেন আহমেদ খান হীরক ও আফিফা মহসিনা অরণি। সংলাপ রচনা করছেন অলভী সরকার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share