Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নতুন প্রেমে মজেছেন সামান্থা রুথ প্রভু

সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমরু | ছবি: ইন্সটাগ্রাম

নির্মাতা রাজ নিদিমরুর সাথে সামান্থা রুথ প্রভুর প্রেমের গুঞ্জন এবার সত্যি ধরে নিয়েছে নেটিজেনরা। তাদের প্রেম নিয়ে গুঞ্জন ছিলো আগেই। এবার সে গুঞ্জনে হাওয়া দিলো অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট।

ওয়ার্ল্ড পিকলবল লিগে চেন্নাই সুপার চ্যাম্পস নামে একটি দল কিনেছিলেন সামান্থা। এ দলের খেলার দিন মাঠে হাজির ছিলেন অভিনেত্রী। ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ছবিতে সামান্থার সাথে দেখা গেছে নির্মাতা রাজ নিদিমরুকে।

সামান্থা রুথ প্রভু | ছবি: ফেসবুক

এর আগে চার বছরের বিবাহিত জীবন ছিল নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর। বিচ্ছেদের অধ্যায় ভুলে সোবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন নাগা। গত ডিসেম্বরে বিয়ে হয়েছে তার। সামান্থাও তাই যেন নিজের পথ বেছে নিলো।  

ছবিতে দেখা যায় সামান্থা-রাজ হাতে হাত ধরে ম্যাচ উপভোগ করছেন, উল্লাসধ্বনি দিচ্ছেন, পাশাপাশি দাঁড়িয়ে খেলোয়াড়দের পুরস্কার দিচ্ছেন। এমন ছবি দেখে ভক্তরা তাদের প্রেম নিয়ে আবারো আলোচনা শুরু করেছেন। ভক্তরা নানা ধরনের সমীকরণ মিলাচ্ছেন। অনেকে মনে করছেন, এ ছবির মাধ্যমে সামান্থা আসলে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আনতে চেয়েছেন। বিষয়টি নিয়ে যদিও রাজ কিংবা সামান্থা এখনও কিছু বলেননি। তবে তাদের রোমান্টিক ছবি দেখে বুঝাই যাচ্ছে তারা যে রোমান্টিক সম্পর্কে আছেন, দুজনের অভিব্যক্তিতে সেটা বোঝা যাচ্ছে বেশ।

নির্মাতা রাজ নিদিমরু | ছবি: ফেসবুক

আলোচিত নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকের ‘রাজ’ তিনি। ‘ ‘নাইনটি নাইন’, ‘শোর ইন দ্য সিটি’, ‘গো গোয়া গন’সহ অনেক আলোচিত সিনেমা বানিয়েছেন নির্মাতা রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’, ‘গানস অ্যান্ড গুলাবস’, ‘সিটাডেল: হানি বানি’র মতো জনপ্রিয় সিরিজেরও নির্মাতা এই দুইজন।    

রাজ-ডিকের পরিচালনায় দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনে ও সিটাডেল: হানি বানিতে অভিনয় করেছেন সামান্থা। ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নামে রাজ-ডিকের আরেকটি নতুন সিরিজেও আছেন সামান্থা। নেটিজেনরা ধারনা করেছেন সিনেমার বদৌলতেই তাদের এই সখ্যতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা
0
Share