Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

‘দুষ্টু কোকিল’ ছাড়িয়েছে ২০ কোটির ঘর!

‘দুষ্টু কোকিল’ গানের দৃশ্যে শাকিব খান ও মিমি চক্রবর্তী | ছবি: আইএমডিবি

মুক্তির মাত্র দুই মাসের ব্যবধানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে ‘তুফান’ সিনেমার শাকিব খান ও মিমি চক্রবর্তীর ‘দুষ্টু কোকিল’ গানটি।

বুধবার সন্ধ্যা পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ১৩৯ মিলিয়নের ওপরে। আর এসভিএফ ইউটিউব চ্যানেলে ৬৮ মিলিয়নের ওপরে। অফিশিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৫ মিলিয়নের ওপরে; অর্থাৎ এই দর্শক ভিউ ২০ কোটি ৫০ লাখ পার হয়ে গেছে। ফিশিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৭ মিলিয়নের ওপরে অর্থাৎ ইউটিউবে দুষ্টু কোকিলেরই দর্শক ভিউ ২০ কোটি ৭০ লাখ পার হয়ে গেছে।

এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকারও আকাশ সেন। গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কনা খুশি। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সংগীতাঙ্গন অনেক দিন থেকেই ভালো নেই। আগের মতো ভালো, জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার। কারণ, গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে আগে পরিচালক রায়হান রাফী গানটি শুনে পছন্দ করেন। পরে দর্শক লুফে নেন।’

উল্লেখ্য, নির্মাতা রায়হান রাফি পরিচালিত ও ঢাকাই মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি মুক্তি পায় গেল ঈদুল আযহায়। কেবল ‘দুষ্টু কোকিল’ নয় সিনেমার অন্য গান গুলোও ছুঁয়েছে দর্শক-শ্রোতাদের মন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share