Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে শাবনূর সপ্তাহ

চিত্রনায়িকা শাবনূর | ছবি: ফেসবুক

আগামী ৩ আগস্ট থেকে দেশের অন্যতম বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘শাবনূর সপ্তাহ’।

দীপ্ত টিভির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, আগামী ৩ আগস্ট থেকে ৯ আগস্ট প্রতিদিন দুপুর ২টায় তারা প্রচার করবে নব্বই দশকের জনপ্রিয় এ তারকা অভিনীত একটি সিনেমা। প্রথম দিন থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় ‘খেয়া ঘাটের মাঝি’ এতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরও অনেকে।

পরদিন রবিবার প্রচারিত হবে ওয়াকিল আহমেদের সিনেমা ‘ভুলোনা আমায়’। এতে শাবনূরের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাপ্পি, আমিত হাসানসহ অনেকে।

৫ আগস্ট প্রচারিত হবে এফআই মানিকের পরিচালনায় ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী।

৬ আগস্ট থাকছে এফআই মানিকের ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা।

৭ আগস্ট প্রচার হবে আবিদ হাসান বাদলের ‘তুমি শুধু তুমি’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান।

৮ আগস্ট বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।

আলোচিত এই ‘শাবনূর সপ্তাহ’ শেষ হচ্ছে ৯ আগস্ট শাহ মো. সংগ্রামের পরিচালনায় ‘বলবো কথা বাসর ঘরে’ সিনেমার মধ্য দিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানীসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share