Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

ঢাকায় এসেছেন টলি-অভিনেত্রী ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত | ছবি: ফেসবুক

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের স্মরণে আয়োজিত সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে ২২ ফেব্রুয়ারি সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীকে ঢাকায় স্বাগত জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন।

পিয়াল হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আজ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা।’

তিনি আরও জানান, ‘সুচিত্রা সেন স্মরণে দুই দিনব্যাপী ৩৫ ঘণ্টার পূর্ণাঙ্গ উৎসব এবারই প্রথম। যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২০-২১ এপ্রিল আয়োজিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’ -এ দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র, ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।’

উল্লেখ্য, এই চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন পরিচালক মোরশেদুল ইসলাম, ভারতীয় পরিচালক বেদব্রত পাইন ও নিউ ইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চলচ্চিত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share