Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

ডিপজলের বিরুদ্ধে এবার হত্যা মামলা

মনোয়ার হোসেন ডিপজল । ছবি: ফেসবুক

এবার হত্যা মামলার আসামি হলেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। রাজধানীর ধানমন্ডি এলাকায় এক যুবককে হত্যা করার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় শুভ নামের এক যুবক নিহতের ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়েছে ডিপজলের নামে। এ মামলা দায়ের করেন নিহত যুবকের মা রেনু।

মামলার অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা।

ডিপজলের বিরুদ্ধে করা হত্যা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নামও আছে আসামিদের তালিকায়। একই মামলার আসামিদের মাঝে আরও আছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের মত ব্যক্তিদের নাম।

উল্লেখ্য যে, ছাত্র- জনতার আন্দোলনে ২০২৪ সালের ১৯ জুলাই ধানমন্ডি থানার ৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হাসনাতের রিভিউ, মুগ্ধ নির্মাতা

প্রাণবন্ত রিভিউ গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকমহলেও…

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…
0
Share