Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

ডিগবাজি দিতে গিয়ে আহত জায়েদ খান

ঢালিউডে ডিগবাজি দিয়ে ভাইরাল সেলিব্রেটি বলতেই যার নাম সামনে আসে, সেই জায়েদ খান এবার দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়ে বসেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও-তে দেখা যায়, সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন অভিনেতা জায়েদ। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান।

প্রচন্ড আঘাত পেয়েও মজা করা কিন্তু ছাড়েননি অভিনেতা। ব্যথায় কাতর অবস্থায় তাকে বলতে শোনা যায়, ‘এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা।’

অভিনেতা আরও বলেন, ‘নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।’

বাংলাদেশের মিডিয়ায় আলোচিত-সমালোচিত একটি নাম জায়েদ খান। ডিগবাজির সুবাদে বেশি আলোচিত এই অভিনেতাকে একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতেও দেখা যেন। ডিগবাজিই যেন তার সিগনেচার স্টেপ।

প্রসঙ্গত, ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩ আগস্ট কানাডা মাতাতে যাবেন এই চিত্রনায়ক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরলেন সঞ্জয়-নোরা

আগামী ২৯ জুন আসছে মুক্তি পাচ্ছে চ্যাম্পিয়ান নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরছেন বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও…
নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরলেন সঞ্জয়-নোরা

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান
0
Share