Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

 ‘জেমস হলে বেশি ভোগাতেন’- পরমব্রত

সংগীতশিল্পী জেমস ও টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় | ছবি: ফেসবুক

‘আজব কারখানা’ সিনেমায় রকস্টারের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাও আবার বাংলাদেশের চলচ্চিত্র আজব কারখানাতে। পরিচালক প্রযোজক- সবাই বাংলাদেশি। তাহলে জেমস বা বাংলাদেশি অন্য কোনও রকস্টার নয় কেন!

সম্প্রতি হয়ে যাওয়া প্রেস কনফারেন্সেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পরিচালক শবনম ফেরদৌসীকে।

হাস্যরসের ছলেই পরিচালকের হয়ে পরম জানান, তার জায়গায় জেমস থাকলে আরও বেশি ‘যন্ত্রণা’ দিতেন পরিচালককে।

এর রেশ ধরে পরম জানান, প্রথম ফিচার সিনেমা বলে শবনমকে এমনিতেও নানা সময়ে জটিল জটিল অঙ্কের মত ধাঁধায় ফেলেছেন এই অভিনেতা। পরে এডিটিংয়ের টেবিলে গিয়ে বুঝেছেন, পরিচালকের কাজ প্রথম হলেও – কাজটি হয়েছে একেবারে পাকা হাতের।

ওদিকে পরিচালকও জানান, অনেক বিবেচনার পরেই পরমব্রতকে কাস্ট করেছেন তিনি। কারণ তার প্রযোজন চল্লিশ বয়র বয়সী একজন অভিনেতা যেন গিটার বাজাতে পারেন, গানও গাইতে পারেন। তিনি আরও জানান, নিঃসন্দেহে জেমস হলে সেটার আমেজই ভিন্ন হতো- কিন্তু চরিত্রের প্রয়োজনেই একজন অভিনেতাকে নেওয়া। এখানে আর কোনও দ্বিতীয় কারণ নেই বলে জানান সংশ্লিষ্ট সকলেই।

উল্লেখ্য ১২ জুলাই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। এতে পরমব্রতের সাথে আরও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমিসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share