Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

‘জীবন যন্ত্রণা’: মুক্তি পাচ্ছে নায়ক মান্নার শেষ সিনেমা

চিত্রনায়ক মান্না | ছবি: ঢাকা পোস্ট

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’!

অনেক বছর ধরেই মুক্তির অপেক্ষায় ছিল এই সিনেমাটি। কিন্তু নানান কারণেই বারবার পিছিয়ে আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি পর্দায় প্রিয় নায়কের শেষবার উপস্থিত হওয়ার চিহ্নটুকু। এবার সব সমস্যার সমাধান হয়ে অপেক্ষার সমাপ্তি ঘটলো।

‘জীবন যন্ত্রণা’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর। প্রযোজক খোরশেদ আলম খসরু কর্তৃক এই তথ্য নিশ্চিত করা হয়। মুক্তিযুদ্ধে একদল যৌনকর্মীর যোগ দেওয়ার ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। এখানে অভিনয় করেছেন মৌসুমী, সাদিকা পারভীন পপি, শাহনূর ও প্রার্থণা ফারদীন দীঘির মত তারকারা। আর ছবিটি পরিচালনায় ছিলেন জাহিদ হোসেন।

প্রযোজক খসরু জানান, যেহেতু এই সিনেমার কাহিনী মুক্তিযুদ্ধ নিয়ে, সেহেতু বিজয় দিবসকে সামনে রেখে এটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। ‘লীলামন্থন’ নামে শুরু হয়েছিল ‘জীবন যন্ত্রণা’ ছবির কাজ। ঐ নামে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দিলে আপত্তি আসে এবং ছাড়পত্র পেতে দেরি হয়। পরে আরও জটিলতা আসে। যার কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি সিনেমাটি।

সব সমস্যার যেহেতু এখন ঘটেছে অবসান, এবার কেবল সিনেমা মুক্তির নির্ধারিত তারিখটি আসার অপেক্ষা!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share