Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত

নুসরাত জাহান ও তার ছেলে । ছবি: ইনস্টাগ্রাম

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। যিনি মা হয়েছেন ২০২১ সালে। সন্তান হওয়ার খবর জানালেও সন্তানকে ক্যামেরার সামনে আনেননি তিনি। অবশেষে তিন বছর পর ২০২৪ সালের বিশ্ব মা দিবসে অভিনেত্রী প্রকাশ্যে আনলেন তার ছেলে ঈশানকে।

নুসরাত তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্ট করেছেন ছেলের সাথে তার কয়েকটি ছবি। ছবিগুলোতে দেখা যাচ্ছে, সাদা টি শার্ট পরে মায়ের কোলে বসা ছোট্ট ঈশান। কেক কেটে মা এবং ছেলের সাথে মা দিবস পালন করেছেন নুসরাত। অভিনেত্রী তার ক্যাপশনে লিখেছেন, ‘মা দিবসের শুভেচ্ছা’।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের আগেই অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেম করেন নুসরাত। এর এক বছর পরই সন্তানের মা হন তিনি।

এদিকে নেটিজেনদের অনেকের মতেই, বাবা যশের হুবহু ফটোকপি হয়েছে নুসরাতের ছেলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু
0
Share