Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

ক্ষমা চাইলেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি | ছবি: ফেসবুক

আবারও একটি নাচের ভিডিও পোস্ট করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দর্শকদের চমকে দিয়ে এবার ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছেন তিনি।

বর্তমানে মাহি বেশ সরব সোশ্যাল মিডিয়ায়। অভিনয়ের কারণে চর্চায় না থাকলেও ব্যক্তিগত জীবন, নাচ ও মডেলিংয়ের কারণে বেশ চর্চায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহি কয়েক দিন পরপরই ভিন্ন সাজে, ভিন্ন পরিবেশনার ভিডিও পোস্ট করেন। এরই ধারাবাহিকতায় ১ অক্টোবর মাহি তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আরও একটি নাচের ভিডিও প্রকাশ করলেন।

ভিডিওটির ক্যাপশনে মাহি ইংরেজিতে লিখেছেন, ‘আল্লাহ, আমি যদি কখনো কারো কষ্টের কারণ হয়ে থাকি, তাহলে দয়া করে তাদের সুস্থ করে দিন এবং আমাকে ক্ষমা করুন’।

মাহির ভক্ত ও অনুরাগীদের দেখা যাচ্ছে সেই পোস্টে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাতে। এর আগে মাহিকে দেখা গেছে ছেলে ফারিশের সাথে একটি ভিডিও পোস্ট করতে। সেই ভিডিওটিও অনুরাগীদের মন জয় করতে সক্ষম হয়েছিল।

এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। সেই দিনও মাহিয়া মাহি ফেসবুকে হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে মাহি লিখেছিলেন, ‘নয় মাসের গর্ভবতী অবস্থায় যখন আমাকে কারাগারে যেতে হয়েছিলো তার ঠিক ৩ দিন পরেই আমার ফারিশ এর জন্ম হয়। সেদিন আপনি আমাকে জামিন দেওয়ার ব্যবস্থা না করলে আমার ফারিশ হয়তো কারাগারেই জন্ম নিতো । শুভ জন্মদিন।‘

শেখ হাসিনার জন্মদিনে মাহিয়া মাহির পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

শেখ হাসিনাকে নিয়ে মাহির পোস্টে অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share