Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

‘কাল্কি’র সিক্যুয়েলে বাদ পড়ছেন দীপিকা!

দর্শকদের ‘পাখির চোখ’ এখন ‘ক ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি। হাজার কোটি আয়ের মাইল ফলক সহ নতুন এক তথ্য জানা গেল। সিনেমা দ্বিতীয় সিক্যুয়েলে নাকি বাদ পড়েছেন দীপিকা!

পরিচালক নাগ অশ্বিনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কাল্কি। এরইমধ্যে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই ‘সুমতী’ চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা। যা দেখে দর্শকরাও অভিনেত্রীকে দিচ্ছেন ফুলমার্কস। কিন্তু এবার নতুন খবর, কাল্কি সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল দীপিকার। পরিচালকও তৈরি ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন ছুটি দেওয়ার জন্য। কিন্তু প্রথম কিস্তির এমন গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্তে বদল। যত দ্রুত সম্ভব সিক্যুয়েলটি পর্দায় আনতে চাইছেন তারা। দীপিকা ছাড়া দর্শকদের মাঝে কী রকম প্রভাব পড়বে সিনেমার, সেই ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ নির্মাতারা। কারণ সিক্যুয়েলও যে বাজিমাত করবে, তারা একপ্রকার নিশ্চিত। এমন অবস্থায় দীপিকার পরিবর্তে অন্য নায়িকাকে কাস্ট করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা। যদিও সিনেমাটির টিম আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share