Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

কানের লাল গালিচায় অনন্যরূপে জাহ্নবী কাপুর

কান সাগরের তীরে চলছে বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র উৎসব। এবারের চলচ্চিত্র উৎসবে বহু তারকাকেই দেখা গেছে নিজস্ব ঢংয়ে মাতিয়েছেন কান। তারই ধারাবাহিকতায় অন্যান্য অনেক তারকার মতো লাল গালিচায় নজর কেড়েছেন জাহ্নবী কাপুর। অভিনেত্রীর মাথায় ঘোমটা দেওয়া সাজ ঘিরে হৈচৈ সমাজমাধ্যমে। তার সাজ নাকি মনে করিয়ে দিয়েছে তার মা, অভিনেত্রী শ্রীদেবীর কথা।

‘কুনজরে’ বিশ্বাস করেন শ্রীদেবী-কন্যা। তাই কান-এ যাওয়ার আগে ‘কুনজর’ এড়ানোর কথা ভুলে যাননি অভিনেত্রী। তাই ‘টোটকা’ নিয়েই লাল গালিচায় হেঁটেছেন জাহ্নবী। এদিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক।

ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তার মালা। কিন্তু তার সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না।

তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ছিল ঘোমটা— যেন একেবার ভারতীয় বধূটি। তবে এর মাঝেও জাহ্নবীর অনুরাগীদের চোখ পড়ে তার হাতের কালো সুতোর দিকে। ‘কুনজর’ এড়াতেই নাকি এই ‘টোটকা’র ব্যবহার করেছেন জাহ্নবী।

২০ মে সন্ধ্যায় নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লাল গালিচায় দেখা গিয়েছিল জাহ্নবীকে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহর।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share