Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

কনসার্টে অরিজিতের বাবার কল, তারপর..

ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে অরিজিত সিং অন্যরকম এক মুগ্ধতার নাম। গানে যেমন মুগ্ধ করে রেখেছেন তেমনি মানুষকে মুগ্ধ করে রেখেছেন তার সহজ-সরল জীবনযাপনে। চণ্ডীগড়ের একটি কনসার্টে অরিজিতের আচরণে রীতিমতো মুগ্ধ হাজারও শ্রোতা অনুরাগী। গান গাইতে গাইতেই বাবার ফোন আসে অরিজিতের ফোনে। ভিডিও কল। সেই কলটা ধরেন তিনি। বাবাকে দেখান সকলকে। উপস্থিত দর্শকদেরও ফোনের স্ক্রিন ঘুরিয়ে দেখান বাবাকে। ফোন কেটে বলেন, ‘ভিডিও কলে আমার বাবা।’

চমৎকার এই অংশটিই অনেকে রেকর্ড করেন। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে বহু মানুষ কমেন্ট করে প্রশংসায় ভরিয়ে দেন। অনেকেই তার থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দেন। বলেন, ‘আপনি যে পরিস্থিতিতে, যেখানেই থাকুন না কেন, বাবা-মায়ের ফোন উপেক্ষা করা ঠিক নয়।’

বাবা-মার প্রতি অরিজিতের ভালোবাসা সবারই জানা। মা অদিতি সিংয়ের গান শেখার সঙ্গে তার সাধনা শুরু হয়েছিল। মায়ের সঙ্গে অরিজিৎ যেতেন গানের স্কুলে। কোভিডের সময় মাতৃহারা হয়েছিলেন গায়ক। তবে বাবা বেঁচে আছেন। তিনি এখন একাই থাকেন জিয়াগঞ্জে। সময় পেলেই বাড়ি চলে যান। বাবাকে সময় দেন। ক্যারিয়ারের হাজার ব্যস্ততার মাঝেও বাবার প্রতি অবহেলা করেননা এই শিল্পী আর তার নজিরও দেখালেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share