Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

এবার গায়িকা হচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি | ছবি: ফেসবুক

নিজের অভিনয় দিয়ে দর্শক-ভক্তদের বার বার অবাক করেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জোর গুঞ্জন শোনা যাচ্ছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘দুর্গাপুর জংশন’ সিনেমায় প্লেব্যাক করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে্‌ খুব শীঘ্রই ‘দুর্গাপুর জংশন’ সিনেমার ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গানটি রেকর্ড করবেন স্বস্তিকা। তার সাথে দ্বৈত কণ্ঠ মেলাবেন ইমন চক্রবর্তী।

শিল্পশহর দুর্গাপুরের কিছু রহস্যজনক ঘটনা ঘটে, হয় একের পর এক খুন। এই খুনের কিনারা করতে মরিয়া এক সাংবাদিক। জানা গিয়েছে, এই সাংবাদিকের চরিত্রেই ‘দুর্গাপুর জংশন’ সিনেমায় অভিনয় করছেন স্বস্তিকা। সিনেমায় কখনও গান না গাইলেও গানের প্রতি স্বস্তিকার ভালোবাসা ছোটবেলা থেকে। বাবা সন্তু মুখার্জির সাথে মিলে রবীন্দ্রসংগীতও গেয়েছেন তিনি। তাই পরিচালকের প্রস্তাব পেয়েই নাকি রাজি হয়ে যান অভিনেত্রী।

উল্লেখ্য, স্বস্তিকা মুখার্জি ছাড়াও ‘দুর্গাপুর জংশন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। সিনেমাতে আরও অভিনয় করেছেন একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধরসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share