Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ
মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও প্রকাশ করলেন। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ এসে জানান, প্রয়াত মা খাইরুন নেছার শাড়ি দিয়েই তৈরি করেছেন তাঁর পাঞ্জাবিগুলো, আর ঈদের সময় সেগুলোই পরেন।

শনিবার রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রচারণায় অংশ নেন শুভ ও সহশিল্পী বিদ্যা সিনহা মিম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভ বলেন,

আপনারা জানেন বোধহয়, আমি মার জন্য পাগল। এই মুহূর্তে আমি যে পাঞ্জাবি পরে আছি, এটাও কিন্তু আমার মায়ের শাড়ি দিয়ে বানানো। কারণ, আমি উনার সমস্ত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি। ঈদের সময় একেকবার একেকটা পরি। আর কোনো কিছুই পরি না ঈদে আমি।

‘মালিক’ প্রচারে আরিফিন শুভ
মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

তিনি আরও জানান, তিনি যেহেতু মা–অন্তঃপ্রাণ, বিষয়টি মাথায় রেখেই পরিচালক সাইফ চন্দন ‘মালিক’ সিনেমার গল্পে সেই আবেগের প্রতিফলন রেখেছেন।

সিনেমা নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শুভ। তিনি বলেন,

আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, বুঝেছি তাতে অনেক আশা করেছি, কিন্তু সেই ছবি হয়তো ততটা দর্শকনন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি, কিন্তু ওই ছবি দর্শকনন্দিত হয়েছে। সিনেমা বিষয়টা আসলে অনিশ্চিত। এটাই সিনেমার সৌন্দর্য।

মালিক
‘মালিক’

সাপলুডু এর পর দীর্ঘ বিরতি শেষে আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমার ট্রেলারেও দুজনকে দেখা গেছে অ্যাকশনধর্মী চরিত্রে। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ইতোমধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে ২০২৩ সালের রোজার ঈদে সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় ক্যানভাসে ‘মালিক’ নিয়ে এসেছেন এ নির্মাতা। এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।   

উল্লেখ্য, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘জীবন যাপন’ অবলম্বনে নাটক নির্মাণের মাধ্যমে ২০০৮ সালে বিনোদন আঙিনায় যাত্রা শুরু করেন সাইফ চন্দন। দীর্ঘ ছয় বছর ছোটপর্দায় নিয়মিত কাজ করার পর ২০১৪ সাল থেকে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ ও  ‘দুনিয়া’।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

লন্ডনে পুরস্কার জিতলো আদনানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে ‘আলি’ বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরেকটি গৌরবের খবর এনে দিলেন নির্মাতা আদনান আল রাজীব। তার…
লন্ডনে পুরস্কার জিতলো আদনানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক

পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ এর। এবারের আসরটি নানা দিক থেকে…
ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্য, চারু ও কারুকলা

শিল্প, সংস্কৃতি নিয়ে নতুন উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কারিকুলামের জন্য নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ…
প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত
0
Share