Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এফডিসিতে এলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম | ছবি: ফেসবুক

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম এফডিসিতে হঠাৎ হাজির হয়ে চমকে দেন। 

দায়িত্ব নেওয়ার পর তার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান এফডিসিতে আসলেন প্রথমবার। চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে এফডিসিতে আসা-যাওয়া বেড়েছে নির্মাতাদের।

জুলাই আন্দোলনের সময় নাহিদ ইসলাম | ছবি: ফেসবুক

রবিবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে মতবিনিময় করে পরিচালক সমিতি। দুই পক্ষের উপস্থিতিতে এদিন বেশ আনন্দঘন হয়ে ওঠে এফডিসির পরিবেশ।

তাদের বিদায়ের পরপরই এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতি) প্রাঙ্গণে উপস্থিত হন উপদেষ্টা নাহিদ ইসলাম।

এ সময় সমিতির অভ্যন্তরে তাকে স্বাগত জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

এ বিষয়ে উপমহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, ‘তথ্য উপদেষ্টা মহোদয় আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। হঠাৎ করেই এফডিসি ভিজিটে আসেন তিনি। আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। প্রায় বিশ মিনিটের মতো এফডিসিতে ছিলেন।

এ সময় আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তিনি। এক পর্যায়ে চলচ্চিত্র উন্নয়নে তার কিছু পদক্ষেপের সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন।’

তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share