Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ঈদে শাকিব খান যা উপহার দিলেন বুবলীকে

অভিনেতা শাকিব খান বিচ্ছেদ ঘটিয়েছেন দুই স্ত্রীর সাথেই। বিচ্ছেদ হলেও তিন জনের সম্পর্কের সমীকরণ দর্শকের কাছে এক রহস্যই। ঈদের সময়ে দুই স্ত্রীর সঙ্গে বিভিন্ন ভাবে একাধিক বার দেখা গেছে এই চিত্রনায়ককে। কারনটা হচ্ছে দুই স্ত্রীর ঘরে দুই সন্তান। বাবা হিসেবে আব্রাম খান জয় এবং শেহজাদ বীর— সবারই দায়িত্ব পালন করেন নায়ক।

ঈদ পরবর্তী এক সাক্ষাৎকারে শবনম বুবলীকে প্রশ্ন করা হয়, এই বছরের ঈদে শাকিবের থেকে কী উপহার পেয়েছেন তিনি। প্রশ্ন শুনেই লাজুক হাসি হাসেন এই অভিনেত্রী। উত্তর দিতে ইতস্তত বোধ করলেও শেষে বলেই ফেললেন।

বুবলী বললেন, “ছেলে হওয়ার পর সবই তো ওর কথা ভেবেই করি আমরা। হ্যাঁ, উপহার তো পাই। কিন্তু এখন সে ভাবে নিজের জন্য কেনাকাটা করা হয় না। তবে উনি ঈদের আগে কেনাকাটা করার জন্য টাকা দিয়ে দেন। আমরা নিজেদের পছন্দের জিনিস কিনে নিই।‘

সম্প্রতি অপু বিশ্বাসের সঙ্গে একই গাড়িতে দেখা যায় নায়ককে। ঈদের জন্যই ছেলে আব্রাহাম আর অপুকে নিয়ে নাকি কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। এক গাড়িতে তিন জনের ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়ে।

এই রেশ না কাটতেই শাকিবের সঙ্গে ছেলে শেহজাদ বীরকে নিয়ে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন বুবলী। লেখেন, “অনুগ্রহ করে কিছু না জেনে, কারও চালাকির প্ররোচনায় পড়ে আজেবাজে, নোংরা ভিডিওতে মন্তব্য করা এবং ট্যাগ করা বন্ধ করুন।

বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানকেই ভীষণ ভালবাসেন, সময় দেন।

শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না। সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share