Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

‘ইত্যাদি’ না থাকলেও ঈদে আছেন হানিফ সংকেত

হানিফ সংকেত | ছবি: ফেসবুক

সাধারণত ঈদুল আজহায় দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র কোনও পর্ব প্রচারিত হয় না। এবারও এর ব্যতিক্রম নয়। তবে ‘ইত্যাদি’ না থাকলেও ঈদে থাকছেন অনুষ্ঠানটির সুপরিচিত ব্যক্তিত্ব হানিফ সংকেত।

বরাবরের মত ঈদুল আজহা উপলক্ষে নির্মাতা ও উপস্থাপক হানিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুণ অডিও ভিশনের ব্যানারে নির্মাণ করেছেন ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। দর্শকদের জন্য তার পক্ষ থেকে উপহার হিসেবে আরও আছে নাটক ‘ব্যবহার বিভ্রাট’। যা রচনা ও পরিচালনা করেছেন তিনি নিজেই।

হানিফ সংকেত | ছবি: ফেসবুক

জানা গেছে, ‘ব্যবহার বিভ্রাট’ নাটকটির গল্প একটি পোশাক প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী, তত্ত্বাবধায়ক ও তাদের স্ত্রীদের নিয়ে। এতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল, নজরুল ইসলাম প্রমুখ। আর নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামা। সুর করেছেন হানিফ সংকেত এবং কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। তাছাড়া গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটি প্রচারিত হবে।

উল্লেখ্য যে, ‘পাঁচফোড়ন’ ও ‘ব্যবহার বিভ্রাট’- দুটিই প্রচারিত হবে এটিএন বাংলা চ্যানেলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share