Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে ‘জংলি’

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ও আফরান নিশো অভিনীত ‘দাগি’ ইতিমধ্যে দেশের বাহিরে মুক্তি পেয়েছে। তারই পথ অনুসরন করছে জংলি। সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ এবার দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শুক্রবার ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্রসহ যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত এই সিনেমাটি। কানাডা ও যুক্তরাষ্ট্রে জংলি পরিবেশনার করবে স্বপ্ন স্কেয়ারক্রো। যুক্তরাজ্যে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।

বিদেশের প্রথম সপ্তাহে কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে জংলি। স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বছরের এই সময়ে হলিউড ও বলিউডের সিনেমার প্রেশার থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে আমাদের শুরুটা ভালো করতে পারলে পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে জংলি, সেই সঙ্গে থাকছে আরেক বড় চেইন যুক্তরাষ্ট্রের সিনেমার্কে নতুন কিছু হল পাওয়ার সুযোগ’।  

ঈদের তিন সপ্তাহ পরও দেশের প্রেক্ষাগৃহে এখনো সফল ভাবে ব্যবসা ধরে রেখেছে জংলি। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির চাহিদা। সিনেপ্লেক্সে শো বাড়ার সঙ্গে তৃতীয় সপ্তাহে এসে দ্বিগুণের বেশি সিঙ্গেল স্ক্রিন পেয়েছে সিনেমাটি।

নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি এখন প্রতিটি পরিবারের সিনেমা হয়ে উঠেছে। পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে; জংলি দেখে। দেশের বাইরেও সিনেমাটি দর্শকের মন জয় করবে বলে আমার বিশ্বাস’। জংলি সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া এবং এমআইবি স্টুডিওস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

১৯২৯-২০২৬ সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন অভিনেত্রী…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share