Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমি সুস্থ আছি- সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন । ছবি: ফেসবুক

২৩ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়ে যে আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এ বিষয়ে তিনি বা তার পরিবার থেকে কোন তথ্য জানানো না হলেও সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বললেন সাবিনা ইয়াসমিন নিজেই।

সংগীতশিল্পীর ভাষ্যমতে, দ্বিতীয়বার তার শরীরে কোন ক্যানসার ধরা পড়েনি। গণমাধ্যমকে সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ‘আপনারা জানেন, ২০০৭ সালে আমার ক্যানসার থেকে মুক্তির কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি আমার ছোট একটি সার্জারি সম্পন্ন হয়। আমি মোটেও ওরাল ক্যানসারে আক্রান্ত নই।’

সংগীতশিল্পী কনকচাঁপার পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমার অসুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিল কনক। আমি আসলেই একটি সার্জারি করিয়েছি। ছোট বা বড় অপারেশন একটি আতঙ্কের নাম। কিন্তু সেই পোস্টটিকেও এক পক্ষ ভুল ভাবে প্রচার করেছে।’

তিনি আরও যুক্ত করেন, ‘ডাক্তারের সাথে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে। ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি সবাইকে এটাই বলতে চাই যে, আমি এখন সুস্থ আছি।’

উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই দেশের সংগীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাবিনা ইয়াসমিন। উপমহাদেশের বিখ্যাত দুই কণ্ঠশিল্পী কিশোর কুমার ও মান্না দে’র সাথেও কণ্ঠ মিলিয়েছেন তিনি। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারের সম্মান। ২০০৭ সালে একবার ক্যানসার জয় করেছেন এই কিংবদন্তি শিল্পী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share