Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

আবারও ভাইরাল মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও

মাহিয়া মাহির । ভিডিও থেকে স্ক্রিনশট সংগৃহীত

অভিনয়ের কারণে নয়, নাচ ও মডেলিং করেই বর্তমানে সময় কাটছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক দিন পরপরই ভিন্ন সাজে দেখা দিয়ে নেটিজেনদের চর্চায় আসছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাহি প্রকাশ করেছিলেন তার একটি দেড় মিনিটের নাচের ভিডিও। নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই মন্তব্যের ঘরে পড়তে থাকে একে একে মন্তব্য। পজিটিভ-নেগেটিভ দুই রকম মন্তব্যই দেখা যায় মাহির ভিডিওটিতে। এমনকি এই ভিডিওর কারণে ট্রলারদের নজরেও পড়েছিলেন অভিনেত্রী। তবে আলোচনা হোক কিংবা সমালোচনা, নেটিজেনদের চর্চার অন্যতম বিষয়ে পরিণত হন মাহিয়া মাহি।

মাহিয়া মাহির ভিডিও থেকে কয়েকটি স্ক্রিনশট সংগৃহীত

ভাইরাল সেই ভিডিওটির রেশ কাটতে না কাটতেই, আরও একটি ভিডিও প্রকাশ করলেন মাহি। পোস্টের ক্যাওশনে তিনি লিখেছেন, ‘এভাবেই নেচে নেচে আমি ফটোশুট করি’।

মাহির নতুন এই ভিডিওটিও দেড় মিনিটের। কিন্তু নতুন ভিডিও-র মাহিকে যেন আগের ভিডিওর সাথে মেলানো মুশকিল। কেননা, এবার তিনি নেটিজেনদের সামনে হাজির হয়েছেন শাড়ি পরে। দেড় মিনিটের এই ভিডিওতে লাল-কালো শাড়ি পরে আছেন মাহি। জাহ্নবী কাপুর ও এনটিআরের ‘দেভারা: পার্ট ওয়ান’ সিনেমার ‘ধীরে ধীরে ছুকে মেরে’ গানের তালে তালে একের পর এক পোজ দিয়ে ভিডিও ধারণ করেছেন এই নায়িকা।

মাহিয়া মাহির ভিডিও থেকে স্ক্রিনশট সংগৃহীত

নতুন ভিডিওটিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। আগের ভিডিওর মত এ ভিডিওতে নেতিবাচক মন্তব্য তেমন একটা দেখা যায়নি। মাহির বেশির ভাগ ভক্ত ও অনুরাগীরা নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকে তাকে এমন রূপেই পর্দায় আবারও ফিরতে দেখতে চেয়েছেন। অনেকে আবার বলছেন বারবার এমন ভিডিও প্রকাশ করে নতুন উদ্যমে কাজে ফেরার আভাসই যেন দিয়ে যাচ্ছেন মাহি।

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে শাকিবের মায়ের ক্যামিও চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share