Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আদালতে জেরিন খানের আত্মসমর্পণ

জেরিন খান | ছবি: সংগৃহীত

ভারতের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। কালীপূজার সময় অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে আর না যাওয়ায় জেরিনের বিরুদ্ধে করা হয় মামলা। সেই মামলারই হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন অভিনেত্রী।

১১ ডিসেম্বর প্রথমে শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন ‘হেট স্টোরি ৩’ খ্যাত এই নায়িকা। যদিও এরপর জামিন আবেদন করলে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয় জেরিনকে!

অভিনেত্রীর জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী পবন আগরওয়াল। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক কর্তৃক জেরিনের জামিন মঞ্জুর করা হয় ৩০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে। জামিনের সাথে জেরিনকে শর্ত দেওয়া হয় আদালতের অগ্রিম অনুমতি ছাড়া দেশ ত্যাগ না করতে।

সংশ্লিষ্ট গণমাধ্যমের তথ্যানুযায়ী, ২০১৮ সালে কালীপূজার সময় কলকাতা ও আশপাশের কয়েকটি এলাকায় পূজার অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিনের। যার জন্য নিজ ম্যানেজারের মাধ্যমে ১২ লাখ টাকা অগ্রিম নেন তিনি। কিন্তু টাকা নিয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি অভিনেত্রী। এর পরিপ্রেক্ষিতে এই নায়িকার বিরুদ্ধে মামলা দায়ের করে অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

জেরিনের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে চার্জশিট দাখিল করে নারকেলডাঙা থানা। ঐ মামলায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। তারপর চলতি মাসের ১১ তারিখ আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান

মহাজাগতিক রোমান্স নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো…
আসিফ
0
Share