Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

আদালতে ‘ঈগল’ ব্যান্ডের গায়ক

সংগীতশিল্পী ডন হেনলি | ছবি: গুগল

হারিয়ে গেছে শ্রোতাপ্রিয় গান ‘হোটেল ক্যালিফোর্নিয়া’-র গানের পাণ্ডুলিপি। এমনই অভিযোগে অনেকটা বিপাকে পড়েই তা ফিরে পাবার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন ‘ঈগল’ ব্যান্ডের সংগীতশিল্পী ডন হেনলি।

সংবাদমাধ্যম ডেডলাইনের তথ্যানুযায়ী, ফেডারেল কোর্ট সিভিলের অভিযোগ অনুযায়ী গানের নথিগুলো ডন হেনলি দ্বিতীয়বারের মত দাবি করেছেন। এর আগে মার্চ মাসে গানের নথিগুলো বিক্রি করার চেষ্টার অভিযোগ তোলা হয়েছিল। ঐ সময় তিনজন সংগ্রহকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছিল।

ডন হেনলির দাবি, ‘নথিগুলো চুরি করা হয়েছে।’ এই দাবির পরিপ্রেক্ষিতে, দুষ্প্রাপ্য বইয়ের ব্যবসায়ী গ্লেন হোরোউইৎজ, রক অ্যান্ড রোল হল অফ ফেমের সাবেক কিউরেটর ক্রেগ ইনসিয়ার্ডি ও রক স্মৃতি বিক্রেতা এডওয়ার্ড কোসিনস্কির বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছিলেন তিনি। যা আদালত থেকে খারিজ করে দেয়া হয়েছিল।

জানা গেছে, ২৮ জুন অ্যালবামটির নথিগুলো গায়কের ফিরে পাওয়ার ব্যাপারে তার আইনজীবী ড্যানিয়েল পেট্রোসেলি এক বিবৃতিতে বলেন, ‘১০০ পৃষ্ঠার ব্যক্তিগত নথিগুলো ডন হেনলি ও তার পরিবারের। যা তিনি কখনোই অভিযুক্ত বা অন্য কাউকে মুনাফার জন্য বিক্রি করতে অনুমতি দেননি।’

তবে অভিযুক্ত কোসিনস্কি ও ইনসিয়ার্ডির অ্যাটর্নিরা আইনি পদক্ষেপকে ভিত্তিহীন বলে খারিজ করেছেন অভিযোগ। তারা জানান, ডন হেনলি সমালোচনামূলক তথ্য আড়াল করে আইনজীবীদের বিভ্রান্ত করেছেন। যা নির্ধারণের পর ফৌজদারি মামলাটি বাদ দেয়া হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৬০টি কেমোথেরাপির পর লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা বৃত্তান্ত বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা, সমাজসেবক এবং ‘নিরাপদ সড়ক চাই’…
ইলিয়াস কাঞ্চন

তদন্তের স্বার্থে সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ দিলেন আদালত

কবর থেকে লাশ উত্তোলন দেশের রূপালী পর্দার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে তাঁর মরদেহ কবর…
সালমান শাহর

‘আলফা’র টিজারে আলিয়া ভাটের চোখ ধাঁধানো অ্যাকশন

আলফা প্রকাশ্যে এসেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’র টিজার। টিজারে রীতিমত চমক দেখিয়েছেন…
'আলফা'র টিজারে আলিয়া ভাটের চোখ ধাঁধানো অ্যাকশন
0
Share