Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

আজকে আমার ঈদ: জাহিদ হাসান

অন্য অনেক সিনেমার মধ্যে গেল ঈদে মুক্তি পায় চলচ্চিত্র আর নাট্যভিনেতাদের মিশেলে নির্মিত সিনেমা ‘উৎসব’। সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিসহ আরো অনেকেই।  

এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা প্রায় বিরল। ‘উৎসব’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। যেখানে দর্শক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সিনেমার প্রধান চরিত্র জাহিদ হাসান।

তিনি বলেন, ‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম। হাসপাতালে ছিলাম, আইসিউতে ছিলাম।

কিন্তু ছবি মুক্তির পর দেখছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, সিনেমা নিয়ে ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, যা দেখে ভালো লেগেছে।’

জাহিদ হাসান বলেন, ‘আমি হাসপাতালে থেকেই রিভিউ দেখেছি, মানুষের সাড়া দেখেছি, এসব দেখে সবার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুইয়ে আসছে।’

এ সময় সাংবাদিকরা পাশ থেকে বলেন, ‘জাহিদ হাসান, আজকে আপনারই দিন।‘ পরক্ষণেই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। চোখ ভিজে ওঠে কান্নায়।

জাহিদ হাসান বলেন, ‘আমার মুশকিল হয়ে গেছে কী জানেন, কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়। কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায়। আপনারা সবাই যখন আমাকে এভাবে আদর করেন, আমার কান্না পায়। এটা এ্যাক্টিং না, সত্য জিনিস।’

এই অভিনেতা বলেন, ‘আমার ক্যারিয়ারে ছবি এসেছে কয়েকটা। জাতীয় পুরস্কারও পেয়েছে। তবে এভাবে কোনো সিনেমা আসেনি। এত ক্যামেরা সামনে আসেনি। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ। ভালোবাসি সবাইকে’। এছাড়াও প্রোডাকশন বয় থেকে শুরু করে শুটিং ইউনিটের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সবাইকে দল-মত নির্বিশেষে একত্রে ও সুন্দরভাবে বসবাস করারও আহ্বান জানান তিনি।    

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…
0
Share