Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ৬, ২০২৬

অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বলী’

‘বলী’ সিনেমার দৃশ্য | ছবি: আইএমডিবি

৯৭তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরীর প্রথম সিনেমা ‘বলী (দ্য রেসলার)’।

০১ অক্টোবর, মঙ্গলবার রাতে ‘বলী’ কে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। পিপলু আর খানের প্রযোজনায় (দ্য রেসলার) ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে।

অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইকবাল হোসাইন চৌধুরী’র চলচ্চিত্র ‘বলী’(দ্য রেসলার)’ ছবি জমা পড়ে।  

উল্লেখ্য, দেশের নানা প্রতিযোগিতায় অংশ নেয়া ও পুরস্কার জেতার পর এবার অস্কারে বিশ্বের সেরা সিনেমাগুলোর সঙ্গে লড়বে ‘বলী’। এছাড়াও সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মা পদক পাচ্ছেন ববিতা, রুনা লায়লা পেলেন মিনার-ই-দিল্লি

ববিতা ও রুনা লায়লা দেশের সর্বজন নন্দিত অভিনেত্রী ববিতা পুরো বছরজুড়ে পাচ্ছেন একের পর এক সম্মাননা ও স্বীকৃতি।…
ববিতা রুনা লায়লা

মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন থালাপতি বিজয়

থালাপতি বিজয় তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন দক্ষিণী তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। শুনলে অবাক…
থালাপতি বিজয়

ভালো কমিউনিস্ট পার্টি পেলে তাতে যোগ দেবেন কবীর সুমন

কবীর সুমন ২০১১ সাল থেকে ২০২৬ এর নির্বাচনের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্ষমতায় ছিলো তৃণমূল কংগ্রেস।…
কবীর সুমন

২৫ বছর পর মুক্তি পেল ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট’

ইরফান খান ভারতীয় চলচ্চিত্রের দুই কিংবদন্তি তারকা ইরফান খান ও বিদ্যা বালান। অথচ তাদের দুজনকে একসঙ্গে পর্দায়…
ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট'
0
Share