Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

১০ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাবেন নচিকেতা

নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার (বাম থেকে)। ছবিঃ সংগৃহীত

১০ নভেম্বর ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ অনুষ্ঠানে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন নচিকেতা। তার সংগীত জীবনের ত্রিশ বছর উদযাপনে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি কমপ্লেক্সে)-য়ে আয়োজিত এই কনসার্টে আরও থাকবেন শিল্পী জয় শাহরিয়ার।

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশ পায় ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ত্রিশ বছর নিজের কথা, সুর ও গানে মুগ্ধ করে চলেছেন তার শ্রোতাদের।

এরই মধ্যে নিজের সংগীত জীবনের এই দীর্ঘ পথ চলা কলকাতায় উদযাপন করেছেন ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। তার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের ভক্ত- অনুরাগীদের জন্য ঢাকায় আসছেন নচিকেতা। আয়োজিত কনসার্টের পার্টনার হিসেবে থাকছে টফি, গো জায়ান ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share