Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

১০০ কোটি পারিশ্রমিক কমে গেল সালমান খানের

১০০ কোটি পারিশ্রমিক কমে গেল সালমান খানের

১০০ কোটি পারিশ্রমিক কমে গেল সালমান খানের

বলিউডের ‘ভাইজান’ সালমান খান আবারও ফিরছেন ছোট পর্দায়। ২৪ আগস্ট রবিবার থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। তবে এবারের মৌসুমে বেশ চমক দেখালেন সালমান খান। গতবারের তুলনায় প্রায় ১০০ কোটি পারিশ্রমিক কমে গেল সালমান খানের । কিন্তু কেন কম নিচ্ছেন সালমান?

১০০ কোটি পারিশ্রমিক কমে গেল সালমান খানের

হিন্দুস্তান টাইমস অবলম্বনে জানা গেছে, এবারের মৌসুমে এক সপ্তাহে সালমান খানের পারিশ্রমিক ১০ কোটি রুপি। তবে তিনি এই শো সঞ্চালনা করবেন মোট ১৫ সপ্তাহ। ফলে মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি। ‘বিগ বস ১৮’–এর জন্য সালমান নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি। এমনকি তার আগের মৌসুমেও আয় ছিল প্রায় ২০০ কোটি রুপি।

আসলে এই আয় কমার অন্যতম কারণ পুরো মৌসুমে থাকছেন না সালমান। প্রায় সাড়ে তিন মাস পর তিনি সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম। দুজনই আগেও একাধিকবার সালমানের জায়গায় শো পরিচালনা করেছেন।

তাই এবার যেহেতু কম সময় যুক্ত থাকছেন সালমান, স্বাভাবিকভাবেই কমেছে তার পারিশ্রমিকও। পুরো মৌসুম সঞ্চালনা করলে তার আয় আগের মতোই ২৫০ কোটির কাছাকাছি হতো বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। এবারও থাকছে নতুন আয়োজন। শোর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতিপথ ঠিক করবে। এবারের আসরে থাকছেন ১৮ জন প্রতিযোগী, যাদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জি–হটস্টার–এ প্রথম প্রচার শুরু হবে, এরপর দেরিতে সম্প্রচার হবে কালার্স টিভিতে।

গত শুক্রবার থেকেই সালমান শুটিং শুরু করেছেন। প্রোমোতে দেখা গেছে নতুন ‘বিগ বস হাউস’-এর ঝলকও।

দেড় দশক ধরেই ‘বিগ বস’-এর প্রাণকেন্দ্রে রয়েছেন সালমান খান। এবার যদিও তার উপস্থিতি কমে আসছে, তবু শোর জনপ্রিয়তায় এর প্রভাব পড়বে কি না সেটা জানা যাবে সামনেই।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share