Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

স্বল্পদৈর্ঘ্য সিনেমায় আসছেন সাবিলা নূর

নাটকের পর এবার সিনেমার জগতে পা রাখার অপেক্ষায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী  সাবিলা নূর । দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন বড়পর্দার কাজে নিজেকে যুক্ত করার।

সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ প্রসঙ্গে গণমাধ্যমকে সাবিলা নূর বলেন, ‘বড় পর্দার প্রস্তুতি তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব’।    

সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন। ওটিটির ক্ষেত্রেও আমি এমনটাই বলেছি। নাটক ও ওটিটিতে দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। সিনেমায় আমার অভিষেকও এমনভাবেই যেন হয় যাতে দর্শক খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করে।’

‘এক্সট্রা’ সিনেমার ট্রেলার পোস্টার

কবে নাগাদ সিনেমার কাজ শুরু করবেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘সিনেমা নিয়ে কথাবার্তা অনেকখানি এগিয়েছে। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। আশাকরি চলতি বছরেই কাজ শুরু করতে পারব।’

সামনে সাবিলাকে  দেখা যাবে পরিচালক ভিকি জাহেদের ‘এক্সট্রা’ নামের নতুন কনটেন্টে । ওটিটি প্লাটফর্মের জন্য তৈরি এই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় সাবিলার সঙ্গে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। এর আগে সাবিলা ও নিলয়কে নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও এবারই প্রথমবার ভিকি জাহেদের পরিচালনায় সিনেমায় দেখা যাবে তাদের দুইজনকে।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তারেক রহমানকে নিয়ে আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে হাবিবের গান

তারেক রহমানের সফরে হাবিবের গান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share