Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে শুরু ঢোলের তালে চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হল ঢোলের তা‌লে ‘চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। আজ ১৩ মার্চ বিকেল চারটার দিকে আয়োজনটি শুরু হয়েছে। চৈত্রসংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

পরিবেশনার শুরুতে ঢাকঢোল নিয়ে মঞ্চে আসেন ৫০ জন ঢুলি, বাংলার ঐতিহ্যবাহী ঢোলের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন শহুরে দর্শকেরা। এরপর লা‌ঠি‌খেলা পরিবেশন করেন একদল লাঠিয়াল।

এ আয়োজনে থাকবে পাহাড় ও সমতলের ব্যান্ডের পরিবেশনা। গান পরিবেশন কর‌বে ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ড চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ড ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ড ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ড ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ড এফ মাইনর।

আয়োজনের শুরুতে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন ও শিল্পকলার সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জোনাকি জ্যোতি ও সা‌কিব। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share