Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

সুমাইয়া শিমুর যমজ সন্তান

যমজ সন্তানদের সাথে সুমাইয়া শিমু । ছবি: ফেসবুক

যমজ সন্তানের মা হয়েছেন টিভি পর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু। ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। ১৯ নভেম্বর হাসপাতালের বিছানা থেকে দুই সন্তান সহ শিমুর ছবি নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে প্রকাশ করে চয়নিকা ক্যাপশনে লেখেন, “এই চমৎকার মেয়েটি (সুমাইয়া শিমু) জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। শিমু সম্প্রতি যমজ পুত্র সন্তানের মা হয়েছে ৮ নভেম্বর। অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসাবেও তুমি হবে অনন্য।”

পরিচালক তার স্ট্যাটাসে আরও লেখেন, “আমাদের ড: সুমাইয়া শিমু। উচ্চ শিক্ষিত, সব সময় পরিমিত জীবনযাপন, চমৎকার পরিবারে বেড়ে ওঠা, দারুণ অভিনয় করে, অসাধারণ ব্যবহার আর তার রূপের প্রশংসা না-ই করলাম।”

চয়নিকার পোস্টটিতে সবাইকে দেখা যাচ্ছে শুভ কামনা ও অভিনন্দন জানাতে। প্রিয় অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের এই খবরে আনন্দিত নেটিজেনরা।

উল্লেখ্য যে, শিমু এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী। যদিও বর্তমানে টিভিতে অনুপস্থিত তিনি। কালেভদ্রে তাকে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেলেও অভিনয়ে আর নিয়মিত দেখা যায়না তাকে।

২০১৫ সালের ২৮ আগস্ট এই অভিনেত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নজরুল ইসলামের সাথে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share