Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

সালমান কেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না!

কোনধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না বলিউড তারকা সালমান খান। চুম্বনের দৃশ্যেও তাঁর দেখা মেলা ভার। এ বিষয়ে নিজের অস্বস্তির কথা অনেকবারই জানিয়েছেন তিনি। ঐশ্বরিয়া রাই থেকে ক্যাটরিনা কাইফ; বাস্তবের প্রেমিকাদের সঙ্গে পর্দায় জুটি হলেও নিজের নিয়ম থেকে সরে আসেননি তিনি। এই ‘নো কিস পলিসি’ তিনি কেন নিয়েছেন? এর পেছনে ঠিক কী কারণ থাকতে পারে?  

ভারতের বিখ্যাত কপিল শর্মা শোতে দুই ভাই আরবাজ খান ও সোহেল খানকে নিয়ে এসেছিলেন সালমান। আর সেখানেই কপিল সালমানকে প্রশ্ন করেন সুপারস্টারের এই ‘নো কিসিং পলিসি’ নিয়ে। সেই প্রশ্নের সোজাসাপটা উত্তরে সালমান বলেন, ‘দেখুন পর্দায় আমি নায়িকাকে চুমু খাই না। কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই।’

আর ঠিক সালমানের এই জবাবের পরই এক অদ্ভুত প্রতিক্রিয়া দিয়ে হাসতে হাসতে ভাই আরবাজ খান বলেন, ‘আসলে ও অফস্ক্রিনেই এত চুমু খাওয়ার সুযোগ পায় যে অনস্ক্রিন আর চুমু খাওয়ার প্রয়োজন পড়ে না’। আরবাজের এই উত্তরে রীতিমতো লজ্জায় লাল হয়ে যান সালমান।

নিজের ক্যারিয়ারে সালমান তার এই ‘নো কিস পলিসি’ একবারই ভেঙেছেন। আর তা হলো ‘জিত’ ছবিতে। এই ছবিতে কারিশমা কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমানকে। চিত্রনাট্যের প্রয়োজনে নায়িকার চিবুকে চুমু খেয়েছিলেন সালমান।

এরপর তাকে আর কখনো এমনটি করতে দেখা যায়নি। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। সেই ছবিতেও সালমানকে একটি চুমুর দৃশ্যের জন্য অনুরোধ জানিয়েছিলেন পরিচালক। কিন্তু তাতেও রাজি হননি ‘ভাইজান’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share