Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী শেলি আহসান

শেলি আহসান | ছবি: সংগৃহীত

৫ ডিসেম্বর সকালে সোহাগ পরিবহনের স্ক্যানিয়া ডাবল ডেকার বাসে ঢাকা থেকে যশোর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী শেলি আহসান। অল্প কিছু শারীরিক কিছু আঘাত পেলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি অভিনেত্রীর।

দুর্ঘটনা সম্পর্কে শেলি আহসান বলেন, “আজ মঙ্গলবার সকালে যশোরে নিজের গ্রামে যাচ্ছিলাম। কিন্তু পদ্মা সেতু পার হওয়ার কিছুদূর পর একটি কাভার্ড ভ্যান আমাদের বাসটিকে অতিক্রম করে সামনে চলে যায়। কাছাকাছি সময়ে আমাদের স্ক্যানিয়াকে অতিক্রম করতে গিয়ে সামনে আকস্মিকভাবে দাঁড়িয়ে গেলে, বাসটি গিয়ে সজোরে আঘাত করে ভ্যানটিকে। কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না এটা কী হলো!”

তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে বেঁচে গেছি। অনেক বড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছি। জানেন, আমাদের বের হতে হয়েছে জানালা ভেঙে। পরে অন্য বাসে করে যশোর রওনা দেই।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share