Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সঞ্জয় লীলার জন্মদিনে একত্রে আলিয়া,রনবীর ও ভিকি

অবশেষে এক ফ্রেমে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। গত ২৪ ফেব্রুয়ারী সঞ্জয় লীলা ভন্সালীর জন্মদিন উপলক্ষে একসঙ্গে দেখা গেল ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির এই তারকা ত্রয়ীকে। শুধু জন্মদিন নয়, আরও দুটি বিশেষ উপলক্ষ্যও উদযাপন হল এই মিলনমেলায়। আলিয়া ভাট অভিনীত ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াডি’ ছবির তিন বছর পূর্তি এবং ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাওয়া’ ছবির সাম্প্রতিক সাফল্যও উদযাপন করা হয়।

আলিয়া ভাট তার ইনস্টাগ্রামে এই বিশেষ মুহূর্তের ছবিগুলি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, সঞ্জয় লীলা ভন্সালী, রণবীর কাপুর ও ভিকি কৌশল একসঙ্গে বসে আছেন, আর আলিয়া তাদের পেছনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন। সামনে রাখা জন্মদিনের কেক যাতে লেখা ‘হ্যাপি বার্থডে সঞ্জয়’। অন্য ছবিতে, ভিকি কৌশলকে ‘ছাওয়া’ ছবির সাফল্যের কেক কাটতেও দেখা যায়।

আলিয়া ক্যাপশনে লেখেন, ‘আমাদের পরিচালকের জন্মদিন উদযাপন করতে রাতের শুটিং থেকে একটু বিরতি। শুভ জন্মদিন ম্যাজিশিয়ান (এবং আমাদের গাঙ্গুরও তিন বছর পূর্ণ হল)।’ ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবির সাফল্যের ভূয়সী  প্রশংসাও করেন তিনি। নেটিজেনরা এই তারকাদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত সাথে অনেকেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাবে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share