Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

সঞ্জয়ই সালমানের শেষ ভরসা

সালমান খান

‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির ব্যর্থতার পর ফের সঞ্জয় লীলা বানসালির দ্বারস্থ হয়েছেন সালমান খান।

পরিচালকের সাথে সালমানের ‘ইনশাআল্লাহ’ ছবি করার কথা থাকলেও মাঝপথেই কাজ বন্ধ হয়ে যায় সিনেমাটির। বিভিন্ন পত্র পত্রিকার বরাতে এর নেপথ্যে উঠে আসে সালমান-সঞ্জয়ের মনোমালিন্যের খবর।

ছবিটির মাধ্যমে প্রথমবারের মত বড় পর্দায় জুটি বেঁধে হাজির হওয়ার কথা ছিল সালমান- আলিয়া জুটির।

২০১৯ সালে সঞ্জয় অভিনেতাকে নিয়ে ছবিটির ঘোষণা দিলেও মাঝপথেই থেমে যায় চলচ্চিত্রটির নির্মাণকাজ। পরিচালক এরপর আলিয়ার সাথে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ নির্মাণ করেন।

সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’ ১০০ কোটি ঘরে তুললেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এর আগে সালমান খানের পরপর তিনটি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টিউবলাইট’, ‘রাধে’ ও ‘ভারত’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অভিনেতার স্টার-পাওয়ার হলে দর্শক টানতে ব্যর্থ হওয়ার পরই সালমানের এ সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে এসেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share