Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সংসার ভাঙল নির্মাতা দীপংকর দীপনের

নির্মাতা দীপংকর দীপন | ছবি: ফেসবুক

ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপংকর দীপনের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে দুঃসংবাদটি নিজেই দিয়েছেন নির্মতা।

৮ সেপ্টেম্বর, রবিবার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের সংসার ভাঙার খবর জানিয়ে নির্মাতা লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারষ্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোন প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’

গত বছরই এক নায়িকার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দীপন ও মিশুর সংসারে ফাটলের চিত্র প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। সেই দূরত্ব থেকেই কিনা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দু’জন।

প্রসঙ্গত, রংপুরের ছেলে দীপনের জন্ম ১৯৭৮ সালে। দীপঙ্কর দীপন প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাগ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ থেকে। ২০১৪ সালের ৩০ মে দীপন মানিকগঞ্জের মেয়ে সংযুক্তা সাহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংযুক্তা সাহা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একজন কর্মকর্তা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share