Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

শ্বেতাকে অমিতাভের ৫০ কোটি রুপির বাড়ি উপহার

অমিতাভ বচ্চন ও শ্বেতা বচ্চন । ছবি: সংগৃহীত

বলিউডের বচ্চন পরিবার নিয়ে নানান কানাঘুষা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের শ্বশুরবাড়ি ত্যাগ করা থেকে শুরু করে অভ্যন্তরীণ নানান গুঞ্জন শোনা যাচ্ছিলো বারবারই। একের পর এক জল্পনা-কল্পনার মাঝেই এবার জানা গেলো অভিনেতা অমিতাভ বচ্চনের তার মেয়ে শ্বেতা বচ্চনকে ৫০ কোটি রুপির বাড়ি উপহার দেওয়ার খবর।

ভারতীয় গণমাধ্যমের সূত্রানুসারে, অমিতাভ তার মেয়ে শ্বেতাকে উপহার হিসেবে লিখে দিয়েছেন তার সাধের একটি বাড়ি। বাড়িটির নাম- প্রতীক্ষা। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন তাকে উপহার দিয়েছিলেন বাড়িটি। আর এবার অমিতাভ সেটি উপহার হিসেবে দিলেন তার মেয়েকে। দীপাবলিতে অভিনেতা ও তার স্ত্রী জয়া বচ্চন যৌথভাবেই উপহারটি দিয়েছেন তাদের মেয়েকে।

উল্লেখ্য যে, বাবা-মায়ের সাথে এই বাড়িতেই থাকতেন অমিতাভ। বাবার থেকে পাওয়া উপহারের ভিত্তিতে এটিই ধরা যায় অভিনেতার প্রথম সম্পত্তি হিসেবে।

জানা গেছে, বাড়িটির গিফ্ট ডিড সই করা হয়েছে ৮ নভেম্বর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ডিডের নথির ছবিও। গিফ্ট ডিডটির জন্য দেওয়া হয়েছে ৫০.৬৫ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি। আর দুই অংশে বিভক্ত এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি।

তবে শ্বেতাকে বাড়ি উপহার দেওয়ায় অনেকের মনেই আবার উঁকি দিচ্ছে নানান প্রশ্ন! বচ্চনদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কি এই বাড়ি উপহার দেওয়ার বিষয়টি এসেছে? নাকি এই বাড়ি উপহারের ফলেই দীপাবলির পুজোতে শ্বশুরবাড়িতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে? অনুরাগীদের মাঝে এসব জল্পনা-কল্পনা ঘুরপাক খেলেও, প্রশ্নগুলোর উত্তর আছে কেবল বচ্চন পরিবারের কাছেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share