Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

শুটিংয়ে যেতে হৃতিকের মেট্রোরেল যাত্রা

মুম্বাইয়ের মেট্রোরেলে হৃতিক রোশন । ছবি: ফেসবুক

যানজট এড়িয়ে শুটিং ধরতে বলিউডের অভিনেতা হৃতিক রোশন নিলেন ভিন্ন ধরণের পদক্ষেপ। মেট্রোরেলে যাত্রা করে তিনি পৌঁছালেন গন্তব্যে।

ঢাকার মতই মুম্বাইয়ের যানজট পরিস্থিতি। ঘণ্টার পর ঘণ্টা নাগরিকদের পার করতে হয় রাস্তায়। একারণেই এবার মেট্রো ধরলেন হৃতিক। ঘটনাটি ১৩ অক্টোবরের। হঠাৎ-ই ভর দুপুরে সাধারণ নাগরিকদের সাথে তিনি উঠেন ট্রেনে।

বলিউডের ‘গ্রিক গড’-এর অপ্রত্যাশিত আগমনে অন্যান্য ট্রেনযাত্রীদের মধ্যে যারা ছিলেন তার ভক্ত, তাদের জন্য সেই সাধারণ দিনটি হয়ে উঠে অসাধারণ। সৌভাগ্যবান ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয় তারকার সাথে একটি সেলফি নেওয়ার জন্য ছুটে আসেন।

মেট্রোরেলে ভক্তদের সাথে হৃতিক রোশন । ছবি: ফেসবুক 

ট্রেনের অভিজ্ঞতা হৃতিক নিজেই শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লিখেছেন, “গরম এবং যানজট থেকে বাঁচতে মেট্রো চড়লাম। অভূতপূর্ব অভিজ্ঞতা।” তার পোস্টে মন্তব্য করতে দেখা যায় বলিপাড়ার অন্যান্য তারকাদের। অভিনেতার প্রেমিকা সাবা আজাদও আছেন এই তালিকায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও

রেস্তোরাঁয় যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এ…
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ম্যানহাটনে এ সপ্তাহেই টেইলর-ট্র্যাভিসের বিয়ে!

টেইলর-ট্র্যাভিসের বিয়ে মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসে…
টেইলর-ট্র্যাভিস

পাকিস্তানি পাত্রকে বাগদান করা বিষয়ে নাজনীন নীহা যা বললেন

নাজনীন নীহার বাগদান দেশের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা কে নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এই…
নাজনীন নীহা

জয়ের আনন্দে তারকারা, ব্রাজিলপ্রেমে সরব শোবিজ

ব্রাজিল জয়ে শোবিজে উৎসব ফুটবল মাঠে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে যেন এক উৎসবের আবহ। দেশের…
ব্রাজিলপ্রেমে সরব শোবিজ
0
Share