Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মে ৪, ২০২৬

রাহা’র এখনই ‘পাবলিক ফিগার’ হয়ে ওঠার প্রয়োজন নেই: আলিয়া

আলিয়া ভাট ও রণবীর কাপুর (বাম থেকে) । ছবি: সংগৃহীত

রণবীর-আলিয়া কন্যার প্রায় এক বছর হতে চলল। কিন্তু এখনও তার মেয়ের চেহারা সামনে আনেননি এই দম্পতি। এক সংবাদমাধ্যম আয়োজিত সামিটে আলিয়া জানান খুব খুব বেশি সময় রাহাকে আড়ালে রাখবেন না তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলিয়া বলেন, ‘রাহা এখন খুবই ছোট। রণবীর একেবারেই চায় না রাহার ব্যক্তিজীবন নিয়ে কোনও চর্চা হোক। তবে এমনটা নয় যে আমরা সবসময় ওকে লুকিয়ে রাখব, কাউকে দেখতে দেব না। অভিভাবক হিসেবে আমাদের আরও একটু অভ্যস্ত হতে হবে। সেটা এখন হতে পারে, ভবিষ্যতে হতে পারে, যেকোনো সময়। যখন আমরা ভালো বুঝব।’

২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন তারকা জুটি রণবীর-আলিয়া। সে বছরের ৬ নভেম্বর মেয়ে রাহার জন্ম দেন আলিয়া। তারকাসন্তান হওয়ার জন্য শৈশবের আনন্দ মাটি হোক রাহার, একেবারেই চান না এই দম্পতি। তাই যতটা সম্ভব মেয়েকে ‘পাবলিক ফিগার’ হবার থেকে দূরে রাখতে সচেতন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাম্মী ইসলাম নীলা বাবার চিকিৎসা করাতে জামাকাপড়ও বিক্রি করতেন

শাম্মী ইসলাম নীলা সম্প্রতি অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার…
শাম্মী ইসলাম নীলা

জেমস ও তাঁর ছোট্ট ছেলে জিবরানের ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মাহফুজ আনাম জেমস বাংলা রক গানের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস আবারো আলোচনায়। তবে এবার গান নয়, বরং বাবা হিসেবে…
জেমস ও তাঁর ছোট্ট ছেলে
0
Share