Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

রাম-সীতা রূপে রণবীর-পল্লবীর ছবি ভাইরাল

‘রামায়ণ’ সিনেমার শুটিং সেট থেকে রণবীর-পল্লবী জুটি

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা। কেননা, এ ছবিতে প্রথমবারের মত জুটি বেধেছেন বলিউডের রণবীর কাপুর ও দক্ষিণী নায়িকা সাই পল্লবী। তাই সিনেমাটি নিয়ে নেটিজেনদের জল্পনা-কল্পনারও শেষ নেই। এবার এ ছবির শুটিং সেট থেকে ফাঁস হলো রাম-সীতার ছবি, যা রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে সিনেমাটিকে।

মূলত ভারতীয় সংবাদমাধ্যম জুম টিভিতে ২৭ এপ্রিল প্রকাশ করা হয় রণবীর ও পল্লবীর রাম-সীতা রূপের কয়েকটি এক্সক্লুসিভ ছবি। যা ধারণ করা হয়েছে ‘রামায়ণ’ সিনেমার শুটিং সেট থেকে। এরপর থেকে সেই ছবিগুলো ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, ভগবান রামের ভূমিকায় অভিনয়ের জন্য রণবীর কঠোর নিরামিষ ডায়েট করছেন। পাশাপাশি নিয়ম করে তিনি করছেন ওয়ার্কআউট।

রণবীরকে সর্বশেষ দেখা গেছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিতে। যেখানে তার সাথে জুটি বেধেছিলেন আরেক দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা।

প্রসঙ্গত, গেলো বছর নীতেশের আগে ওম রাউত এনেছিলেন ‘আদিপুরুষ’ সিনেমা, যা বানানো হয়েছিল রামায়ণ মহাকাব্যকে ঘিরে। তবে তিনি এই সিনেমায় একাধিক বদল আনায়, তা মানতে পারেননি হিন্দু দর্শকরা। ছবির ভিএফএক্স নিয়েও হয়েছিল বেশ সমালোচনা। সিনেমায় ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, বলিউডের কৃতি শ্যানন ও সাইফ আলি খানের মত বড় বড় স্টার থাকার পরও বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল সেই সিনেমা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share