Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাধার সাজে কটাক্ষের শিকার তামান্না

রাধাকৃষ্ণের প্রেমে বিকৃতি প্রদর্শনের অভিযোগে তোপের মুখে পড়েছেন ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া।  

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, কিছু দিন আগেই রাধাকৃষ্ণের সেই ফটোশুট করেছিলেন অভিনেত্রী। একটি পোশাক বিপণন সংস্থার সেই শুটের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন তিনি। এর কিছু ছবিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। চাপে পড়ে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেছেন তামান্না।

নেটিজেনদের এক দলের দাবি, ‘এই শুটে নাকি রাধাকৃষ্ণের প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে। এই অভিযোগে একের পরে এক পোস্ট করা হয়। অভিযোগকারীরা একটি বিবৃতিতে বলেন, ‘মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এত বড় সাহস কী ভাবে হয় আপনাদের!’

জানা যায়, পোস্টগুলোতে তামান্নার পোশাক নিয়েও আক্রমণ করা হয়। এর পরেই চাপে পড়ে অভিনেত্রী ও পোশাক বিপণন সংস্থার পক্ষ থেকে এই ছবিগুলো মুছে ফেলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন অবধি কর্তৃপক্ষ কেউই মন্তব্য করেননি।

উল্লেখ্য, ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী ২’ এর ভাইরাল গান ‘আজ কি রাত’-এর জন্য নতুন ভাবে চর্চায় ছিলেন দক্ষিণী অভিনেত্রী তামান্না।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি

‘সোমেশ্বরী’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক নওশাবার

নির্মাণে অভিনেত্রী নওশাবা দেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয়ের…
কাজী নওশাবা আহমেদ
0
Share