Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

‘রাজকুমার’ যাত্রায় মার্কিন নায়িকাকে নিয়ে বঙ্গভবনে শাকিব

শাকিব খান ও কোর্টনি কফি । ছবি: ফেসবুক

‘রাজকুমার’ সিনেমায় চিত্রনায়ক শাকিব খানের অভিনয়ের খবর যেমন পুরোনো, ছবিটিতে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির অভিনয়ের খবরও তেমনই পুরোনো। কিন্তু নতুন খবর হলো- সিনেমাটির শুটিং শুরু করতে বর্তমানে ঢাকায় এসেছেন কফি। পাশাপাশি মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে শাকিব ও কফি গিয়েছিলেন বঙ্গভবনে।

১০ ডিসেম্বর বঙ্গভবনে গিয়ে বাংলাদেশ থেকে প্রথমবারের মত এক ফ্রেমে ধরা দেন শাকিব-কফি। ‘প্রিয়তমা’ খ্যাত এই অভিনেতা নিজেই তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন তার মার্কিন নায়িকার সাথে তোলা ছবিটি। সাথে তিনি ক্যাপশনে ভালোবাসার ইমোটিকন জুড়ে দিয়ে লেখেন, “রাজকুমার আসছে”। একই ছবি কফিও শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে।

তাদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিব। আর তার পেছনেই ওয়েস্টার্ন পোশাকে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি।

‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়।

পরবর্তীতে শাকিব তার প্রোফাইল থেকে বঙ্গভবনে প্রেসিডেন্টের জন্মদিনের আয়োজনের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে উপস্থিত থেকে প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছেন শাকিব সহ ‘রাজকুমার’ সিনেমার টিম। এই টিম ছাড়াও অন্যান্য কয়েকজন তারকাকেও উপস্থিত থাকতে দেখা গেছে মঞ্চে।

উল্লেখ্য যে, ১২ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাজকুমার’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়
0
Share