Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ১৩, ২০২৬

যৌনকর্মী থেকে রাজনৈতিক নেত্রী পাওলি

অভিনেত্রী পাওলি দাম | ছবি: ফেসবুক

পরিস্থিতির চাপে যৌনকর্মী হিসেবে কাজ করা শুরু করা এবং পরে সেখান থেকে এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্পে আসছে অরিত্র সেন পরিচালিত ‘আড্ডাটাইমস’ -এর আসন্ন ওয়েব সিরিজ ‘জুলি’। সেখানে নাম ভূমিকায় থাকছেন অভিনেত্রী পাওলি দাম।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, ‘জুলি’ ওয়েব সিরিজে চরিত্রদের ঝলক এসেছে। সেখানে নামভূমিকায় এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। ইতোমধ্যে সিরিজটির শ্যুটিং শেষ হয়েছে।

‘জুলি’ ওয়েব সিরিজের ফার্স্ট লুক পোস্টার | ছবি: ফেসবুক

‘জুলি’তে অভিনেত্রীর দু’টি লুক প্রকাশ্যে এসেছে। সমাজের প্রান্তিক শ্রেণি থেকে চরিত্রটি এক সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থত্যাগ করতে হবে? না কি সময়ের সঙ্গে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্রকে ফাঁস করতে সফল হবে জুলি? এ রকমই কিছু প্রশ্নকে সামনে রেখে সিরিজের গল্প নেওয়া হবে।

পাওলি ছাড়াও এই সিরিজে রয়েছে টালিউডের একাধিক পরিচিত মুখ। একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। অন্য দিকে সিবিআই কর্মকর্তার চরিত্রে রয়েছেন গৌরব চ্যাটার্জি। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয় প্রসাদ চ্যাটার্জি, শ্রুতি দাস।

উল্লেখ্য, এখনও চলছে সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসে ওটিটি প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস’-এ মুক্তি পাবে ’জুলি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জীবনের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব

পূর্ণদৈঘ্য সিনেমা নির্মাণের ঘোষণা আদনান আল রাজীব দেশের অন্যতম জনপ্রিয় ও দক্ষ নির্মাতা। বিজ্ঞাপনচিত্র দিয়ে তার…
আদনান আল রাজীব

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে ভোলেন নি সঞ্জয়

ফিফার মঞ্চে সঞ্চয় ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি বিশ্বের সংস্কৃতি, সঙ্গীত এবং বৈচিত্র্যেরও এক…
সঙ্গীতশিল্পী ও প্রযোজক সঞ্জয়

শিল্পী-নির্মাতাদের জন্য ১,০০০ কোটি টাকার বাজেট

ডিজিটাল সেবা ও যন্ত্রপাতিতে কর-সুবিধা, শিল্পে গতি আশা শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড়…
শিল্পী-নির্মাতাদের জন্য ১,০০০ কোটি টাকার বাজেট
0
Share