Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

মেকআপহীন ছবিতে ট্রলের শিকার ঋতুপর্ণা

ছুটির মেজাজে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত | ছবি: ফেসবুক

রেশন দুর্নীতিকাণ্ড আর প্রসেনজিতের সাথে জুটি বেঁধে ৫০তম সিনেমা নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনায় টলিউডের শীর্ষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এরই মাঝে এবার ট্রলের শিকার হলেন অভিনেত্রী।

বিভিন্ন ব্যস্ততার মাঝে তাই নিজের জন্য একটু সময় বের করে অভিনেত্রী গিয়েছেন ছুটি কাটাতে। নিজের অবসর সময়ের বেশ কিছু স্থিরচিত্র তিনি শেয়ার করেছেন ভক্তদের জন্য। যেখানে নাম প্রকাশ না করা কোনও দ্বীপে সাদা নেটের টপ, চোখে সানগ্লাস আর পুরোপুরি মেকআপ ছাড়া দেখা গেছে ঋতুপর্ণাকে। অভিনেত্রীর চেহারায় সান ট্যানের ছাপও ছিল স্পষ্ট!

এই ছবি গুলো শেয়ার করেই বিপাকে পড়েছেন ঋতুপর্ণা। নেটিজেনদের কটাক্ষ থেকে নানান রকম ট্রলের শিকার হচ্ছেন তিনি। অনেকেই তার ছবির নীচে কমেন্টে লিখেছেন, ‘মেকআপ ছাড়া জঘন্য লাগছে।’ আবার অনেকে লিখেছেন, ‘কী বিচ্ছিরি দেখতে লাগছে।’ কেউ কেউ অভিনেত্রীকে মাসিমা বলেও সম্বোধন করেছেন।

যদিও এসবে মাথা না ঘামিয়ে অভিনেত্রী রয়েছেন নিজের মত ছুটির আমেজে মগ্ন।

প্রসঙ্গত, প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। গত ১৯ জুন ইডি দফতরে আসেন অভিনেত্রী। পাঁচ ঘণ্টা পর ঋতপর্ণা ইডি দফতর থেকে বের হন। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু
0
Share